OUR NEWS LATER

সরাসরি জেলেদের কাছ থেকে মাছ সংগ্রহ করছে ouract টিম

‘দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরে অনেক দিন বেকার ছিলাম। এভাবে তো আর সংসার চলে না। পরে আমাদের একটা পুকুরেই মাছের চাষ শুরু করি। আল্লাহর রহমতে আয় ভালো হয়। এখন আমি ১২টা পুকুরে মাছ চাষ করছি। মাছ বিক্রির টাকায় চলছে সংসার।’বলছিলেন মৎসচাষি ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা নুরুল হক।চট্টগ্রামের শত শত বাসিন্দা মাছ চাষের দিকে ঝুঁকেছেন। অনেক শিক্ষিত তরুণ এখন মাছ চাষ করছেন।

চট্টগ্রামে বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদন বেড়েছে। মৎস্য বিভাগের দেয়া তথ্য মতে, ২০১৭-১৮ অর্থবছরে চট্টগ্রামে মাছ উৎপাদন হয়েছিল ৬৯ হাজার ১৫৫ টন। তিন বছরের ব্যবধানে ২০২০-২১ অর্থবছরে সেই উৎপাদন বেড়ে দাঁড়ায় ৮০ হাজার ১৪৯ টন। অর্থাৎ এই তিন বছরে উৎপাদন বেড়েছে ১০ হাজার ৯৯৪ টন। প্রবৃদ্ধির হিসেবে ১৫ দশমিক ৯ শতাংশ।

মৎস্য বিভাগের দেয়া তথ্য মতে, এ জেলায় ২০১৮-১৯ অর্থবছরে মাছ উৎপাদন হয়েছে ৭৫ হাজার ৪৯৬ টন, ২০১৯-২০ অর্থবছরে উৎপাদন হয়েছে ৭৭ হাজার ৫৮৩ টন, যা ২০২০-২১ অর্থবছরে বেড়ে হয় ৮০ হাজার ১৪৯ টন।

চট্টগ্রাম মৎস্য দপ্তরের উপপরিচালক ফারহানা লাভলী জানান, মাছের জাত সম্প্রসারণ, মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরির মাধ্যমে মাছ চাষ করায় চট্টগ্রামসহ সারা দেশে বেড়েছে মাছ উৎপাদন।