রুইমাছ (কাটা)
Original price was: 320.00৳ .270.00৳ Current price is: 270.00৳ .
রুই মাছ বাংলাদেশের একটি জনপ্রিয় মাছ
Description
সংগ্রহ: আমরা আমাদের এই পণ্যটি স্থানীয় বাজার এবং স্থানীয় জেলেদের কাছ থেকে সংগ্রহ করে থাকি।
অডার বিস্তারিত : আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অডার করতে পারেন। ২৫০ গ্রাম থেকে শুরু করে। যেহেতু এটি খাবার পণ্য তাই আপনার অডার এর পর আমরা এটিকে সংগ্রহ করি এবং আপনার কাছে পৌছানোর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে থাকি। আজকে দুপুর ০১ টার সময় অডার করলে আগামী কাল সকালে পন্য হাতে পাবেন। অডার সম্পর্কে কোন স্পেশাল তথ্যদিতে চাইলে অডার এ নোট লিখতে পারেন।
মুল্য সম্পর্কে কিছু কথা : মাছ ক্রয়ের সময় আমরা যে পরিমান ওজন এ ক্রয় করে থাকি মাছ কাটার পরে তা কমে আসে ( ১ কেজি ৭৫০ গ্রাম )। মাছ কাটা, মাছ সুন্দর ভাবে পরিস্কার করা, পরিবহন, প্যাকেজিং, এবং আপনার কাছে পৌছানো পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। তাই বাজার এর চেয়ে আমাদের মূল্যটা একটু বেশি দেখা যায়। প্রকৃতপক্ষে এইটা সঠিক মূল্য। আমরা মূলত গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে।
প্রডাক্ট এর উপকারিতা: রুই মাছ বিভিন্ন ভিটামিন ও মিনারেলের একটি সমৃদ্ধ উৎস। প্রতি ১০০ গ্রাম রুই মাছে নিম্নোক্ত পুষ্টি উপাদান পাওয়া যায়:
| পুষ্টি উপাদান | পরিমাণ |
| ভিটামিন A | ৪৫-৬৮ μg |
| ভিটামিন D | ১.৮-৩.২ μg |
| ভিটামিন B12 | ২.১-৪.৫ μg |
| ভিটামিন B6 | ০.৪-০.৬ mg |
| ফসফরাস | ১৭০-২৫০ mg |
| ক্যালসিয়াম | ৮০-১৩০ mg |
| আয়রন | ১.৮-৩.৫ mg |
| জিংক | ১.২-২.০ mg |
| সেলেনিয়াম | ২০-৩৫ μg |
| পটাসিয়াম | ২৫০-৪০০ mg |
ক্যালোরি ও পুষ্টি সংক্ষিপ্ত
প্রতি ১০০ গ্রাম রুই মাছে নিম্নলিখিত পুষ্টি উপাদান পাওয়া যায়:
- ক্যালোরি: ৯৭-১২৫ কিলোক্যালোরি
- প্রোটিন: ১৬-২০ গ্রাম
- ফ্যাট: ৩-৫ গ্রাম
- কোলেস্টেরল: ৫০-৮০ মিলিগ্রাম
- কার্বোহাইড্রেট: ০ গ্রাম
রুই মাছ সম্পর্কিত প্রশ্নোত্তর (FAQ)
০১। প্রতিদিন কতটুকু রুই মাছ খাওয়া উচিত?
প্রাপ্তবয়স্কদের জন্য সপ্তাহে ২-৩ বার ১০০-১৫০ গ্রাম রুই মাছ খাওয়া যথেষ্ট। গর্ভবতী মহিলা, বৃদ্ধ এবং শিশুদের জন্য পরিমাণ ভিন্ন হতে পারে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত।
২. রুই মাছে কি সালমন মাছের মত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে?
রুই মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে, তবে সালমন মাছের তুলনায় কম। প্রতি ১০০ গ্রাম রুই মাছে ০.৫-১.২ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যেখানে একই পরিমাণ সালমন মাছে ২.৩-৪.৫ গ্রাম থাকতে পারে।
৩. রুই মাছ কি ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য উপযোগী?
হ্যাঁ, রুই মাছ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য উপযোগী। এর কম কার্বোহাইড্রেট এবং উচ্চ মানের প্রোটিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
৪. পনের মাছ (চাষকৃত) এবং নদীর মাছের মধ্যে কোনটি বেশি পুষ্টিকর?
সাধারণভাবে, নদীর (প্রাকৃতিক) রুই মাছে চাষকৃত মাছের তুলনায় বেশি পুষ্টি উপাদান থাকে। তবে, আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষকৃত মাছের পুষ্টি মান অনেক উন্নত হয়েছে। প্রাকৃতিক মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রায় ২০-৩০% বেশি থাকতে পারে।
৫. রুই মাছ কি উচ্চ রক্তচাপের রোগীদের জন্য উপযোগী?
হ্যাঁ, রুই মাছ উচ্চ রক্তচাপের রোগীদের জন্য উপযোগী। এর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত মাছ খাওয়া সিস্টোলিক রক্তচাপ ৫-৮ mm Hg পর্যন্ত কমাতে পারে।
৬. রুই মাছের মাথা খাওয়া কি স্বাস্থ্যকর?
হ্যাঁ, রুই মাছের মাথা খাওয়া স্বাস্থ্যকর। এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস, এবং ভিটামিন D থাকে, যা মস্তিষ্ক ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।
৭. গর্ভাবস্থায় রুই মাছ খাওয়া কি নিরাপদ?
হ্যাঁ, গর্ভাবস্থায় সঠিকভাবে রান্না করা রুই মাছ খাওয়া নিরাপদ এবং উপকারী। তবে, অতিরিক্ত পরিমাণে খাওয়া এড়ানো উচিত এবং মাছ যেন সম্পূর্ণরূপে রান্না করা হয় তা নিশ্চিত করা উচিত।৮. রুই মাছে কি মার্কারি থাকে?
রুই মাছে অন্যান্য বড় মাছের তুলনায় কম মার্কারি থাকে। প্রাকৃতিক জলাশয়ের অবস্থার উপর নির্ভর করে মার্কারির পরিমাণ ভিন্ন হতে পারে, তবে সাধারণত রুই মাছে মার্কারির পরিমাণ নিরাপদ মাত্রার মধ্যে থাকে।
৯. রুই মাছ কি কোলেস্টেরল কমায়?
রুই মাছে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রক্তের ট্রাইগ্লিসারাইড এর মাত্রা কমাতে সাহায্য করে। এটি HDL (ভালো কোলেস্টেরল) বাড়াতে এবং LDL (খারাপ কোলেস্টেরল) কমাতে সাহায্য করতে পারে।
১০. ফ্রোজেন রুই মাছ কি পুষ্টিগুণে কম?
ফ্রোজেন রুই মাছ সঠিকভাবে সংরক্ষণ করা হলে এর পুষ্টিগুণ প্রায় অক্ষুণ্ণ থাকে। তবে, দীর্ঘদিন সংরক্ষণ এবং বারবার ফ্রিজ-ডিফ্রিজ করার ফলে কিছু পুষ্টি উপাদান নষ্ট হতে পারে।
Additional information
| Weight | 1 kg |
|---|





Reviews
There are no reviews yet.